ছিঁচকাঁদুনে বর্ষা

ক্ষমা করে দাও   হে প্রকৃতি মা
সব কিছু ভুলে    অন্যায় ক্ষমা
এ কোন প্রলয়    কালের রূপে
 বর্ষার আক্রোশে   শরৎ ক্ষেপে
ছিঁচকাঁদুনে বর্ষা    অঝোরে ঝরে
বছর ঘুরে মা       আসছে ঘরে
ওগো বর্ষা তুমি     ঝরো না আর
ফেরার সময়       হলো এবার
সেজেছে আকাশে     মেঘের ভেলা
 মান অভিমানে           চলছে পালা
মায়ের আসাতে       পড়েছে খুঁটি
 পূজোর আনন্দ      করছো  মাটি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

চেনা স্মৃতি শৈশবের পাতায়

মন কেমনের গল্প