পোস্টগুলি

2026 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সবুজ গ্রাম

চোখ জুড়ানো ছবি সবুজ  সতেজ গ্রামখানি  গাছে গাছে পাখির ডাক নদীর কুলুকুলু ধ্বনি । সকাল হতেই  মাঠে মাঠে  ফসলের চাষ মিষ্টি রোদের হাতছানি ব্যস্ত গ্রামের মানুষ । আঁকাবাঁকা মেঠো পথ চাষী ছুটে রোজগারে  পরিশ্রমের ক টি টাকায় পেট চলে পরিবারে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মেঠো পথ ধরে সবুজে সবুজে জাগায় প্রাণ শহর থেকে দূরে। নির্মল বাতাস সবুজ প্রকৃতি সহজ সরল জীবন মাটির ঘরবাড়ি নেই  চাহিদা প্রকৃতির  সংমিশ্রণ।

সবুজ বাঁচাও

সভ্যতার যান্ত্রিক আগ্রাসন চারপাশের সবুজ প্রকৃতির নিধন কংক্রিটের চাপে  প্রকৃতি মা অস্থির  গড়ছে বহুতল শপিং কমপ্লেক্স আধুনিক শহর সর্বগ্রাসী মানুষের লোভের হাত প্রকৃতির কোলে    ধূলোময় এই ধরণীতল বিষাক্ত  দূষণের কবলে..। ✍️ Uma Mazumdar 

অভিজ্ঞতার ঝুলি

প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচল অশান্ত মন প্রাপ্তির আনন্দে উচ্ছ্বসিত জীবন  না পাওয়ার শূন্যতা জীবনের অদ্ভুত  সমীকরণ… আশা নিরাশার দোলাচল বিচারবোধে আবছা দৃষ্টি  হতাশার টানাপোড়েন একাকিত্বের দীর্ঘশ্বাস  ঝরে মন খারাপের বৃষ্টি… সময় বয়ে চলে নিজের স্রোতে অতীত শুধু   ইতিহাস হয়ে রয়ে যায় প্রতিদিনের পথচলা অভিজ্ঞতার ঝুলি জীবনের পাঠশালায়..।

নীরবতার কিছু শব্দ

শব্দের কোলাহল থেকে কিছুক্ষণের নীরবতা যেন নিজেকে নতুন করে খুঁজে পাওয়া জন্য.. নিজের মনের গহীনে ডুব দিয়ে অগোছালো অনুভূতি ও চিন্তাগুলো একটু বিশ্রাম পেয়ে হোক ধন্য …  থাক শব্দহীন কিছু কথা মনের গভীরে লুকানো…  নীরবতা নয়তো সবকিছু মেনে নেওয়া বলেনি তো কেউ কখনো …. কারও সামনে বিরক্তির হওয়ার চেয়ে  অনেক শ্রেয় নীরবতায় হারিয়ে যাওয়া…  তিক্ততা এড়াতে অত্যন্ত উপকারী নীরবতাকে  বেছে নেওয়া …  মনের অমিল প্রতিদিন যেখানে  নীরবতায় থেকে নিজেকে শান্ত রাখা প্রয়োজন সেখানে….।

ইচ্ছেদেরও ইচ্ছে হয়

ইচ্ছেদেরও ইচ্ছে হয়... ইচ্ছেদেরও যে ইচ্ছে হয়  তা মানুষের  মতো কোনো চাওয়া পাওয়ার  ইচ্ছে নয়…. মুক্ত আকাশে ডানা মেলে উড়ে চলার  ইচ্ছদেরও ইচ্ছে হয়… অসীম আকাশে  মুক্তির স্বাদ নেবার  কোন বাধা নিয়ম শৃঙ্খলা ছাড়া…. ইচ্ছেদেরও যে ইচ্ছে হয় মনের গভীরে হারাতে  ডুব দিয়ে নতুন কিছু সৃষ্টি করা কল্পনার জগতে…. ইচ্ছেদেরও ইচ্ছে হয় অভিমানের মেঘ কাটিয়ে   মান ভাঙানো ভালোবাসার ছোঁয়াতে… ইচ্ছেদেরও ইচ্ছে হয় সুখ দুঃখের মালা গেঁথে  স্মৃতির পাতায় আলপনা আঁকতে… ইচ্ছেদের সব ইচ্ছা কি সবসময় পূর্ণতা পায় তা কিন্তু নয়.. অপূর্ণ ইচ্ছাগুলো কেবল মনের খাতায় রয়ে যায়… জীবন চলার পথে এই ইচ্ছেরাই আমাদের চালিকাশক্তি...।

সত্য

সত্য শান্তির প্রতীক এটা আমরা সবাই জেনেও সত্যকে মেনে নিতে কষ্ট হয়,,। বাস্তব জীবনে সত্য বলা বা মেনে নেওয়া মাঝেমধ্যে কঠিন ও বেদনার হয়ে যায়  ,,, তবে সত্য সবসময় চিরন্তন হয়ে রয়ে যায়,, মিথ্যা কখনো কলঙ্কিত করতে পারে না,,।  সত্য মানুষকে বিভ্রান্তি ও অতিরঞ্জিত ঘটনা থেকে রক্ষা করে এবং অন্তরে শান্তি ও স্বচ্ছতা নিয়ে আসে,,,। সময়ের সাথে সাথে সত্যের গুরুত্ব কখনো কমে না, বরং তা চিরকাল উজ্জ্বল ও সুন্দর থাকে,,।

মনুষ্যত্বের হোক জয়

মানুষ সৃষ্টির সেরা জীব হলেও,,,হিংসা বিদ্বেষের কারণে বারবার মানবিক বোধ হারিয়ে যেতে বসেছে,,,  ভালো আজকাল আড়ালে বা আক্ষেপে রয়ে যায়,,, মানুষ সব কিছুর দাম জেনেও কোনকিছুর প্রকৃত মূল্য বোঝে না,,,। মনুষ্যত্বই হোক আমাদের ধর্ম এই চেতনা ধারণ করে ভালোবাসার মাধ্যমে পৃথিবী শান্তিময় করা সম্ভব,, জীবনের সবচেয়ে বড় সত্যের নাম পরিবর্তন,, সময়ের সাথে সাথে মানুষ বদলায় পরিবর্তন হয় ,,,কারও উপর প্রতিশোধ নয়,,,, মনুষ্যত্ব আর বিবেক  মানুষকে কিছুতেই নিঃশেষ হতে দেয়না মানবিক আলোয় ভরে উঠুক  সমাজ,,  সত্য সুন্দর ও স্বচ্ছতায় জেগে উঠুক বিবেক,,, যে মানুষ না পাওয়াকে হাসিমুখে গ্রহণ করে নেয় সেখানে আসল জয়.. সবার ঘুমিয়ে থাকা মানবিকতা এবং মনুষ্যত্ব জাগ্রত হোকএই কামনা…।

নতুন বছর

নতুন বছর আসে ক্যালেন্ডারের হিসেব মতে   চিরন্তন নিয়ম পুরোনোকে পেছনে ফেলে নতুনকে বরণ করার প্রস্তুতি … দীর্ঘ এক বছরের ক্লান্তি, জীর্ণতা ও গ্লানিকে মুছে ফেলে নতুন উদ্যমে নব প্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় বিদায় ও আগমনের এই সন্ধিক্ষণ.. সময়ের প্রবাহে সবকিছুই পরিবর্তন হয়েছে তবুও আমরা নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে  আগামী দিনের জন্য শান্তি ও সমৃদ্ধির এক নিঃশব্দ প্রার্থনা …।

আমার আমি

আমার আমি ভীষণ দামী... নিজের মূল্য বোঝার জন্য কারও অনুমতির প্রয়োজন হয়না... আমি জানি ,, আমি কে ,,আমার আমি কে  বড্ড ভালোবাসি.. আমি কারও দাস নই,,আমি মুক্ত স্বাধীন..  এ যে জীবন সংসার,,, আমি আজ হেরেছি,, কাল হেরেছি,, পরশু হারতে রাজি,,, তবুও আমি থামতে রাজি নই,,, চলছি,, প্রভু শক্তি দাও,,, আমি যেন সারাজীবন চলতে পারি,,, যেন আমি আমার আমিকেই ভালোবাসি,,।                            উমা মজুমদার।

মনের কথা

নীরব দূরত্বে সম্মানজনক.....  কখনো কখনো মানুষ বুঝে যায় তার উপস্থিতি কার ও জীবনে আনন্দ নয়.. বরং  ধীরে ধীরে যেন বিরক্তির কারণ হয়ে উঠছে.. কথা বললেও যেন সকলের অস্বস্তি  খোঁজ নিলেও অপ্রয়োজনীয় লাগে... সেই মুহূর্তে একটা সত্য মেনে নেওয়া ভালো.. জোর করে পাশে থাকার চেয়ে নীরবে দূরে সরে থাকা অনেক সন্মানের।

ইচ্ছে মতো বাঁচা

সবাই বলে ইচ্ছেমতো বাঁচো….আমি নিজেও অনেক সময় কথাটা বলি…..কিন্তু পরে ভেবে দেখি…এই ইচ্ছে মতো বাঁচতে পারাটা একটা কথার কথা সত্যতা খুব একটা নেই…. ইচ্ছে মতো বাঁচাটা অধিকাংশ ক্ষেত্রেই কথার কথা হয়ে থেকে যায়…. বাস্তব জীবন পুরোপুরি আলাদা..  জীবনের টানাপোড়েন সামাজিক দায়বদ্ধতা পারিবারিকের নানা শৃঙ্খলে আবদ্ধ হয়ে ইচ্ছে মতো কথাটির গুরত্ব কম হয়ে যায়… বাস্তবে নিজের মতো করে বাঁচার চেয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলাই বেশি শ্রেয় মনে হয়…. মানুষের নিজস্ব ইচ্ছার চেয়ে পরিস্থিতির চাপে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়.. যেখানে নিজস্ব ইচ্ছা অনুযায়ী সব সময় জীবনকে পরিচালিত করা যায় না … ব্যক্তিগত ইচ্ছে বলে আর কিছু থাকে না …আর তখনই বাস্তবতার মাঝে নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে সমঝোতা করতে হয়.. । ✍️উমা মজুমদার 

এক বিশ্বস্ত সঙ্গী

অনুভূতির নিয়ন্ত্রণ সবসময় আমাদের হাতে থাকে না…। মানুষের মনে জমা থাকা সুখ দুঃখ ভালোবাসা ও আবেগের এক নরম আশ্রয় হলো অনুভূতির আঁচল..।  সব অনুভূতির তাৎক্ষণিক গুরুত্ব না পাওয়া গেলেও.. প্রতিটি অনুভূতিই যত্নের দাবি রাখে….। অনেক সময় আমরা হাসিমুখে সব কষ্ট সামলে নিলেও মনের গভীরে নানা অনুভূতি জমে থাকে …। মনের গহীনে জমে থাকা কথাগুলো কলমের ডগায় এসে মুক্তি পায়..। এমন এক মায়াবী খেলা…. যেখানে শব্দরা অনুভূতি হয়ে ধরা দেয়….। এই খেলায় আনন্দ,,বেদনা ,,প্রেম ও বিষাদ,,সুখ ও দুঃখ সব মিলেমিশে এক নতুন কাব্য সৃষ্টি করে..। আর কলম হয়ে ওঠে হৃদয়ের ভাষা প্রকাশের আমাদের এক বিশ্বস্ত সঙ্গী….।

ভালোবাসা

পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা যত্ন এবং সুখ দুঃখ ভাগাভাগি করার মাধ্যমে ভালোবাসা.. ভালোবাসা বাঁচতে চায় প্রতিদিন…. অযত্নে হারিয়ে যায় সেও নিত্যদিন…. অপেক্ষা অবহেলিত ভালোবাসার আজ দূর্দশা স্মৃতির পাতায় রয়ে যায় শুধু নামটুকু ভালোবাসা… উমা মজুমদার 

ছোটবেলার স্মৃতি

আমার ছোটবেলার স্মৃতি.....  সবার‌ই একটা ছোটবেলা থাকে , আস্তে আস্তে কখন যে সে বড় হয়ে যায় নিজেও জানতে পারে না। বড় হ‌ওয়ার পিছনে ছোটবেলার অনেক অবদান থাকে ,,,,,,ছোটবেলাকে সাথে করে বড় হতে আমাদের সাহায্য করে ......কিন্ত ছোটবেলার সেইদিনগুলো এখন স্মৃতি হয়ে আনন্দ দেয় মনে ,,,,আমার ছোটবেলার স্মৃতিতে অনেক স্মৃতি আছে, কিন্ত তার মধ্যে যেটা আমাকে আজ‌ও খুব আনন্দ দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।  আসামে গৌহাটীতে আমার ছোটবেলা কেটেছে ।চার ভাই বোন আমরা ,তিন বোন এক ভাই । খুব সাধারন ভাবেই বড় হয়েছি,তবে কষ্ট কি জিনিষ কখন‌ও বুঝিনি । বাবা মা র যথেষ্ঠ ভালোবাসায় আমরা বড় হয়েছি। মায়ের শাসন ভরা জীবন আর বাবার আদর আবদারে ছোটবেলা কেটেছে।  আমার বাবা রেল‌ওয়েতে চাকুরী করতেন । বাবা রেল‌ওয়ে পাশ পেতেন তবু‌ও কোথাও তেমন করে বেড়াতে যাওয়া হতো না ।তখনকার সময়ের সাথে এখনকার সময়ের আকাশপাতাল তফাৎ ছিলো । একটু খুশির জন্য কত কি করেছি, আজ‌ও পিছন ফিরে তাকালে সে আনন্দটা অনুভব করতে পারি ।,এখন প্রচুর আমি বেড়াতে যাই .... কিন্ত ছোটবেলায় মামার বাড়ী বেড়াতে যাওয়ার আনন্দটা এখন‌ও যেনো ভুলতে পারিনি। যাওয়ার এক...

জীবনের অর্থ একেকজনের কাছে একেক রকম

জীবনের অর্থ একেকজনের কাছে একেক রকম.. জীবন কখনোই অর্থহীন নয়…আবার সাদা কাগজে নিজের ইচ্ছেমতো রঙ দিয়েও  গল্পের মতো সাজানো যায়না ……। জীবনকে উপলব্ধি নানান অভিজ্ঞতা নিয়ে জীবনটা অর্থপূর্ণ হয়ে উঠে…  জীবনের প্রতিটা মুহূর্তে আসা চ্যালেঞ্জ সমস্যা ও কঠিন পরিস্থিতির নানান অভিজ্ঞতা… যা আমাদেরকে যোগ্য ও অভিজ্ঞ করে তোলে..। জীবন প্রত্যাশা অনুযায়ীও সবসময় চলে না….  এটিই বাস্তব…. তবুও কখনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় নিজের মনকে শক্ত রেখে বর্তমান কে মেনে নিয়ে সামনে এগিয়ে চলাই আমাদের আসল শক্তি যোগায়…। নিগেটিভ চিন্তাগুলো আমাদের মনকে আরও অস্থির করে তোলে.... যেমন চলছে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকার অভ্যাসই জীবনকে সহজ করতে পারে .. । ছোটবেলার ভাবনাগুলো আর বড়বেলার অভিজ্ঞতায় অনেক খুব পার্থক্য থাকে…। জীবনের কোনো পরীক্ষাই সোজা হয় না তাই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হবে…।  ক্ষনিকের এই জীবনে  যত আশা আকাঙ্খা স্বপ্ন নিয়ে যত আয়োজন ….তার নিরানব্বই ভাগ শুধু মোহ মায়ার জালে আবদ্ধ..একভাগ হয়তো আমাদের প্রয়োজন ….। তবুও আমরা হিসেব মিলাতেই ব্যস্ত হয়ে পড়ি চাওয়া না পাওয়ার… জীবন হলো সাফল্য ও ব্যর্থত...

জীবনের রূপ রং

আবেগ আর বিবেক মন মস্তিষ্কের লড়াই হলেও দুটিই সুস্থ  ও অর্থপূর্ণ জীবনযাপনের জন্য একটি চাবিকাঠি..।  বিবেক সমসময় মাথা খেটে বুদ্ধি দিয়ে কাজ করে জীবনকে সঠিক পথ দেখায়… সেখানে আবেগ মনের বশীভূত হয়ে মান অভিমান রাগ ভালোবাসার অনুভূতি প্রকাশ করে হৃদয়ে ঝড় তোলে… মানুষের ন্যায় অন্যায় ভালো মন্দ বিচারের অন্তর্নিহিত ক্ষমতা  হলো বিবেক…আবেগ ক্ষণস্থায়ী মোহ সৃষ্টি করলেও বিবেকই সঠিক পথ দেখাতে পারে…  যেখানে আবেগ মনকে চালিত করে কতনা অনুভূতির প্রতিক্রিয়া  সৃষ্টি করে… সেখানে বিবেক মানুষকে আবেগের বশে ভুল কাজ করা থেকে বিরত রাখে…. জীবনের কঠিন পরিস্থিতিতে বাস্তবতার সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে বিবেক…. বিবেক ভালো ও মন্দ কাজের মধ্যে পার্থক্য বোঝায় এবং ভুল করলে অপরাধবোধ সৃষ্টি করতে অন্তরের ডাক শোনে… এটা সত্যি আবেগ না থাকলে জীবন রোবটের মতো প্রাণহীন হয়ে যেত… আবেগ ছাড়া যেমন  জীবন চলে না তেমনি বিবেক বুদ্ধি না থাকলে  মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ে….. তাইআবেগ এবং বিবেক উভয়েই একে অপরের পরিপূরক …।