সময়ের সংস্করণ

 হোকনা পাতে ডাল ভাত 
লেবু লঙ্কা বেগুন ভাজা
এদিক ওদিক গড়াগড়ি
 কলাপাতায় কতনা মজা
স্বাদে গন্ধে কলাপাতায় 
তৃপ্তিতে অমৃতের সমান
আচার অনুষ্ঠান রীতি নিয়ম
 সবে সময়ের সংস্করণ
অতীতের স্মৃতি ভুলায়  
আধুনিক বুফেতে 
কাচের  ডিশ সারি সারি 
 বাহারি পদ টেবিলেতে।

মন্তব্যসমূহ