জীবনের শুরু বা মাঝবয়সে আমাদের যে তীব্র আকাঙ্ক্ষা প্রতিযোগিতা আর পাওয়ার তাগিদ ,,,,তাড়াহুড়ো করে সবকিছু পাওয়ার যে প্রতিযোগিতা,,, বয়স বাড়লে মানুষ তার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে প্রতিটি মুহূর্তকে শান্তভাবে উপভোগ করতে চায়,,,। বয়স বাড়ার সাথে সাথে তাতে এক ধরণের রেশ টেনে ধরে,,,, চাওয়া পাওয়ার এই রেশ টেনে ধরা কোনো হতাশা নয়,,,, বরং এটি জীবনের এক ধরণের শান্ত অবসান,,। জীবনের দীর্ঘ পথ চলায় যা কিছু পাওয়া গেছে,,,তা নিয়েই মন তৃপ্ত হতে শেখে,,,।