কলম কালি মন

 কালিতে ভরা কলম শৈশবের
 পাতায় পাতায়
কতনা লেখালেখি পড়ার শেষে 
লেখার  খাতায়
আজও তুমি আছো জীবনে 
চলার পথে
তোমায় আঁকড়ে বাঁচতে চাই  
মনের কথাতে
শব্দের তাড়নায় কলম চলে  
অজানা খোঁজে
 সৃষ্টির রচনায় কলমের সার্থকতা
শব্দের ভাঁজে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

চেনা স্মৃতি শৈশবের পাতায়

মন কেমনের গল্প