মাছে ভাতে

নয় যে ট্যাংরা চুনোপুঁটি  
চেয়ে দেখে বার বার
কাতলাকে আগলে বুকে
খুশিতে ঝলমল চেহেরা তার ।

সারাদিনটা  গেলো কেটে
পুকুর পাড়ে ধরতে গিয়ে মাছ
ভাগ্যটা  উদয় হলো কাকার 
কাতলাটা ধরা দিলো আজ।

ফুটলো হাসি গিন্নি র  মুখে 
কাতলা দেখে আমার হাতে
বাচ্চারা হলো বেজায় খুশি 
কতদিন খায়না মাছে ভাতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

মন কেমনের গল্প

পুরোনো ও নতুন দুই সময়ের সেতু