অভিমানী কথারা

মনের কথা মনেই রয়
দোষ যে কার‌ও তা নয়

নিজের দোষে নিজে মরি
বসে সময়ের অপেক্ষা করি

বললে পরে তুমি হলে মন্দ
তার চেয়ে থাক মুখটা বন্ধ

মনের সাথে মনের দ্বন্দ্ব চলে
চুপকথারা হৃদয়ে অশ্রু ফেলে

কত কথা আজও হয়নি  বলা
জীবনের বাটে কাটাকাটি খেলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা