ছোটবেলার স্মৃতি

আমার ছোটবেলার স্মৃতি.....

 সবার‌ই একটা ছোটবেলা থাকে , আস্তে আস্তে কখন যে সে বড় হয়ে যায় নিজেও জানতে পারে না। বড় হ‌ওয়ার পিছনে ছোটবেলার অনেক অবদান থাকে ,,,,,,ছোটবেলাকে সাথে করে বড় হতে আমাদের সাহায্য করে ......কিন্ত ছোটবেলার সেইদিনগুলো এখন স্মৃতি হয়ে আনন্দ দেয় মনে ,,,,আমার ছোটবেলার স্মৃতিতে অনেক স্মৃতি আছে, কিন্ত তার মধ্যে যেটা আমাকে আজ‌ও খুব আনন্দ দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।

 আসামে গৌহাটীতে আমার ছোটবেলা কেটেছে ।চার ভাই বোন আমরা ,তিন বোন এক ভাই । খুব সাধারন ভাবেই বড় হয়েছি,তবে কষ্ট কি জিনিষ কখন‌ও বুঝিনি । বাবা মা র যথেষ্ঠ ভালোবাসায় আমরা বড় হয়েছি। মায়ের শাসন ভরা জীবন আর বাবার আদর আবদারে ছোটবেলা কেটেছে।

 আমার বাবা রেল‌ওয়েতে চাকুরী করতেন । বাবা রেল‌ওয়ে পাশ পেতেন তবু‌ও কোথাও তেমন করে বেড়াতে যাওয়া হতো না ।তখনকার সময়ের সাথে এখনকার সময়ের আকাশপাতাল তফাৎ ছিলো । একটু খুশির জন্য কত কি করেছি, আজ‌ও পিছন ফিরে তাকালে সে আনন্দটা অনুভব করতে পারি ।,এখন প্রচুর আমি বেড়াতে যাই .... কিন্ত ছোটবেলায় মামার বাড়ী বেড়াতে যাওয়ার আনন্দটা এখন‌ও যেনো ভুলতে পারিনি। যাওয়ার এক টাই জায়গা ছিলো সেটা হলো ডিব্রুগড়ে মামার বাড়ী ওখান থেকে আবার ট্রেনে বা গাড়ীতে করে যেতে হতো লাহোয়ালে । ট্রেনে করে মামার বাড়ী বেড়াতে যাবো একদিন লাগতো পরেরদিন গিয়ে পোঁছাতাম ,,,, মা কত কিছু বানিয়ে নিতো ট্রেনে খাওয়ার জন্য, , নানান রকম খাওয়া ,,পরেরদিন সকালে দাঁত ব্রাশ করবো উফ্ সে যে কি আনন্দ হতো বলে বোঝাতে পারবো না,,,,, জানালার সামনে বসা নিয়ে ঝগড়া লেগে যেতো আমাদের ভাই বোনের মধ্যে,,জানালা দুটো এবার কি হবে,,,,তাই মা আমাদের বলতো দুজন এখন বস আসার পথে আবার দুজন বসবি।সত্যি আজ‌ও প্রচুর ভ্রমন করি ট্রেনে কিন্ত সে আনন্দটা আজ আর পাই না । একটুতে কত খুশি হয়ে যেতাম।

 কিন্ত আমার মায়ের একটা শর্ত ছিলো যে ভালো রেজাল্ট যদি না হয় তাহলে যাওয়া চলবে না। আমার মা খুব কড়া ছিলো সে তুলনায় বাবা বেশী কিছু বলতেন না ,,,,আর সে নিয়ে বাবার সাথে মা র লেগে যেতো। আজ‌ও মনে পড়ে না বাবার থেকে কখন একটু বোকা ঝোকা খেয়েছি , বাবারা হয়তো এমনটাই হয়। পড়াশুনাতে মা র কাছে ফাঁকি দেওয়া যেতো না। মামার বাড়ী বেড়াতে যাওয়ার লোভ আর মায়ের শর্ত দুটোই আমাদের লাভ হতো ,,, এখন সেটা উপলদ্ধি করি তখন যদি মা সেটা না করতো তাহলে হয়তো আমাদের জীবনটা এত সুন্দর হতো না। চলমান সময়ের সাথে মুহুর্ত গুলো হারিয়ে যায় প্রতিনিয়ত,,,,,ভিন্ন বাঁকে মোড় নিয়েছে আমাদের জীবন,,, ছোটবেলাকে ফেলে এসেছি বহুকাল আগে।

 এখন্ও যখন ট্রেনে করে বেড়াতে যাই সেই স্মৃতি গুলো তাজা হয়ে যায় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

এসেছে আষাঢ়

বাবা মানে