ইচ্ছেদেরও ইচ্ছে হয়

রবীন্দ্রনাথের ভাষায়…

"ইচ্ছে ,,ইচ্ছে ,,সেই তো ভাঙছে, সেই তো গড়ছে,

সেই তো দিচ্ছে নিচ্ছে,, সেই তো আঘাত করছে তলায়..." 




ইচ্ছেদেরও ইচ্ছে হয়...

ইচ্ছেদেরও যে ইচ্ছে হয়  তা মানুষের 

মতো কোনো চাওয়া পাওয়ার  ইচ্ছে নয়….

মুক্ত আকাশে ডানা মেলে উড়ে চলার 

ইচ্ছদেরও ইচ্ছে হয়…

অসীম আকাশে  মুক্তির স্বাদ নেবার 

কোন বাধা নিয়ম শৃঙ্খলা ছাড়া….

ইচ্ছেদেরও যে ইচ্ছে হয় মনের গভীরে হারাতে 

ডুব দিয়ে নতুন কিছু সৃষ্টি করা কল্পনার জগতে….

ইচ্ছেদেরও ইচ্ছে হয় অভিমানের মেঘ কাটিয়ে

  মান ভাঙানো ভালোবাসার ছোঁয়াতে…

ইচ্ছেদেরও ইচ্ছে হয় সুখ দুঃখের মালা গেঁথে 

স্মৃতির পাতায় আলপনা আঁকতে…

ইচ্ছেদের সব ইচ্ছা কি সবসময় পূর্ণতা পায়

তা কিন্তু নয়..

অপূর্ণ ইচ্ছাগুলো কেবল মনের খাতায় রয়ে যায়…

জীবন চলার পথে এই ইচ্ছেরাই আমাদের চালিকাশক্তি...।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এসেছে আষাঢ়

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

বাবা মানে