নাতনি আমার

ঘরে এলো  লক্ষী সোনা

নাতনি আমার চাঁদের কণা

প্রতিদিন ভিডিও কলে দেখি তাকে

ভরে যায় মনটা খুশিতে দূর থেকে 

ঘাড় ঘুরিয়ে দেখে গাল ভরে হাসে

মিষ্টি মিষ্টি চাউনি দেখি দূরে বসে।


ঠাম্মির বনু বড়ই প্রিয় সকলের

ভালোবাসার মম সে বাবা মায়ের 

ঠাকুরদাদার চুলবুলে দিদিভাই 

Titiksha বলে ডাকে প্রিয় কাকাই


বন্ধুরা ডাকবে শীবিশা যাবি খেলতে

 সময় লাগবে homework শেষ হতে 

সময়ের স্রোতে শিশুরা খেলাধুলা ভুলে

শৈশব বড়ই মধুর কখন যে যায় চলে


 বড় হোক আদর স্নেহ ভালোবাসায়

আর্শীবাদের হাত বড়দের থাকুক মাথায়

দায় দায়িত্ব কর্তব্যে যত্নে লালন পালন

মা বাবার ছত্রছায়ায় সুরক্ষিত জীবন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

চেনা স্মৃতি শৈশবের পাতায়

মন কেমনের গল্প