পুরোনো ও নতুন দুই সময়ের সেতু
পুরনো ও নতুন দুই হলো সময়ের সেতু …
এই দুইয়ের সঠিক তালমিলেই ভারসাম্য বজায় থাকে…
বড়দের প্রতি শ্রদ্ধা ও সততার মতো পুরোনো মূল্য বোধ ধরে রেখে নতুন যুগের প্রগতিশীল চিন্তাকে গ্রহণ করে সামনে এগিয়ে চলা…
পুরোনো আর নতুনের খেলায় জয় পরাজয় না খুঁজে পারস্পরিক সন্মান বজায় রেখে স্থায়ী সমস্যার সমাধান খুঁজে নেওয়া…
পুরোনোর ভিত্তির ওপর দাঁড়িয়েই তো নতুনের জন্ম হয়..
পুরোনো আমাদের সবসময় অভিজ্ঞতা আমাদের শিকড় আমাদের পথ চলা শেখায়…
সমাজের প্রাণশক্তি ভবিষ্যতের রূপকার বর্তমান প্রজন্ম..
যেখানে সময়ের স্রোতে বদলায় ভাবনা স্বপ্ন ..আর পথ চলার রীতি নীতি….
সময়ের পরিবর্তনে আধুনিকতা হলো মন ও চিন্তার মুক্তি…
সমাজ কে এগিয়ে নিতে হলে পুরোনোকে অবহেলা করা যাবেনা…আবার নতুনকেও বর্জন করা যায়না..
পুরোনো যদি আমাদের শিকড় হয় তাহলে নতুন সেই গাছের সবুজ পাতা ও ফুল ফল…
শিকড় ও পাতার মেলবন্ধনে সমাজ নামক মহীরুহটিকে বাঁচিয়ে রাখা যায়….।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন