জীবনের অর্থ একেকজনের কাছে একেক রকম
জীবনের অর্থ একেকজনের কাছে একেক রকম..
জীবন কখনোই অর্থহীন নয়…আবার সাদা কাগজে নিজের ইচ্ছেমতো রঙ দিয়েও গল্পের মতো সাজানো যায়না ……।
জীবনকে উপলব্ধি নানান অভিজ্ঞতা নিয়ে জীবনটা অর্থপূর্ণ হয়ে উঠে…
জীবনের প্রতিটা মুহূর্তে আসা চ্যালেঞ্জ সমস্যা ও কঠিন পরিস্থিতির নানান অভিজ্ঞতা… যা আমাদেরকে যোগ্য ও অভিজ্ঞ করে তোলে..।
জীবন প্রত্যাশা অনুযায়ীও সবসময় চলে না….
এটিই বাস্তব…. তবুও কখনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় নিজের মনকে শক্ত রেখে বর্তমান কে মেনে নিয়ে সামনে এগিয়ে চলাই আমাদের আসল শক্তি যোগায়…।
নিগেটিভ চিন্তাগুলো আমাদের মনকে আরও অস্থির করে তোলে.... যেমন চলছে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকার অভ্যাসই জীবনকে সহজ করতে পারে .. ।
ছোটবেলার ভাবনাগুলো আর বড়বেলার অভিজ্ঞতায় অনেক খুব পার্থক্য থাকে…।
জীবনের কোনো পরীক্ষাই সোজা হয় না তাই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হবে…।
ক্ষনিকের এই জীবনে যত আশা আকাঙ্খা স্বপ্ন নিয়ে যত আয়োজন ….তার নিরানব্বই ভাগ শুধু মোহ মায়ার জালে আবদ্ধ..একভাগ হয়তো আমাদের প্রয়োজন ….।
তবুও আমরা হিসেব মিলাতেই ব্যস্ত হয়ে পড়ি চাওয়া না পাওয়ার…
জীবন হলো সাফল্য ও ব্যর্থতা দিয়ে বোনা এক বিনি সুতোর মালা…।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন