ইচ্ছে মতো বাঁচা
সবাই বলে ইচ্ছেমতো বাঁচো….আমি নিজেও অনেক সময় কথাটা বলি…..কিন্তু পরে ভেবে দেখি…এই ইচ্ছে মতো বাঁচতে পারাটা একটা কথার কথা সত্যতা খুব একটা নেই….
ইচ্ছে মতো বাঁচাটা অধিকাংশ ক্ষেত্রেই কথার কথা হয়ে থেকে যায়…. বাস্তব জীবন পুরোপুরি আলাদা..
জীবনের টানাপোড়েন সামাজিক দায়বদ্ধতা পারিবারিকের নানা শৃঙ্খলে আবদ্ধ হয়ে
ইচ্ছে মতো কথাটির গুরত্ব কম হয়ে যায়…
বাস্তবে নিজের মতো করে বাঁচার চেয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলাই বেশি শ্রেয় মনে হয়….
মানুষের নিজস্ব ইচ্ছার চেয়ে পরিস্থিতির চাপে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়.. যেখানে নিজস্ব ইচ্ছা অনুযায়ী সব সময় জীবনকে পরিচালিত করা যায় না …
ব্যক্তিগত ইচ্ছে বলে আর কিছু থাকে না …আর তখনই বাস্তবতার মাঝে নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে সমঝোতা করতে হয়.. ।
✍️উমা মজুমদার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন