পোস্টগুলি

অক্টোবর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনুভূতির জগৎ

বিচিত্র এই পৃথিবী বিস্ময় ও বৈচিত্র্যে ভরপুর   অনুভূতির বিচিত্র ক্যানভাস… জীবন তার নিজের নিজস্বতা নিয়ে থাকতে ভালোবাসে তবুও অনুভূতির দাস… জীবন চক্রের প্রতি মুহূর্ত  তাদের  সাক্ষী করেই আমাদের পথচলা… অসংখ্য অনুভূতির দুঃখ বেদনা হদয়ের এক কোণে লুকিয়ে ফেলা…. এটাই বোধহয় জীবনের সার্থকতা বা বাস্তবতা যেটাই কেন বলিনা… কিছু অনুভূতি  হৃদয়ের এত কাছে থাকে যে শব্দে প্রকাশ করা যায় না…. শীতের ঝরাপাতার মতো আজ অনুভূতিরা বড্ড প্রাণহীন…. ডিজিটাল দুনিয়ায় মনের আবেগ অনুভূতিও পা মেলায় কখনো হাসে কখনো কাঁদে এই তো জীবন….

জীবন

জীবনের শুরু বা মাঝবয়সে আমাদের যে তীব্র আকাঙ্ক্ষা প্রতিযোগিতা আর পাওয়ার তাগিদ ,,,,তাড়াহুড়ো করে সবকিছু পাওয়ার যে প্রতিযোগিতা,,, বয়স বাড়লে মানুষ তার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে প্রতিটি মুহূর্তকে শান্তভাবে উপভোগ করতে চায়,,,। বয়স বাড়ার সাথে সাথে তাতে এক ধরণের রেশ টেনে ধরে,,,, চাওয়া পাওয়ার এই রেশ টেনে ধরা কোনো  হতাশা নয়,,,, বরং এটি জীবনের এক ধরণের শান্ত অবসান,,। জীবনের দীর্ঘ পথ চলায় যা কিছু পাওয়া গেছে,,,তা নিয়েই মন তৃপ্ত হতে শেখে,,,।