সবুজ গ্রাম

চোখ জুড়ানো ছবি সবুজ  সতেজ গ্রামখানি
 গাছে গাছে পাখির ডাক নদীর কুলুকুলু ধ্বনি ।

সকাল হতেই  মাঠে মাঠে  ফসলের চাষ
মিষ্টি রোদের হাতছানি ব্যস্ত গ্রামের মানুষ ।

আঁকাবাঁকা মেঠো পথ চাষী ছুটে রোজগারে 
পরিশ্রমের ক টি টাকায় পেট চলে পরিবারে।

প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মেঠো পথ ধরে
সবুজে সবুজে জাগায় প্রাণ শহর থেকে দূরে।

নির্মল বাতাস সবুজ প্রকৃতি সহজ সরল জীবন
মাটির ঘরবাড়ি নেই  চাহিদা প্রকৃতির  সংমিশ্রণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

মন কেমনের গল্প

চেনা স্মৃতি শৈশবের পাতায়