শীতের মজা

শীতের হাওয়ায় লাগলো নাচন, 
আমলকীর ওই ডালে ডালে
জানালা দিয়ে মিষ্টি রৌদ ,
আহা কি  মজা শীতের সকালে।
ঘুরে মজা খেয়ে মজা , 
শীতের মজা নাও লুটে পুটে
খেজুর গুড়ের গন্ধ আসে ,
মায়ের হাতের পুলি পিঠে
ছুটছে  সবাই দলে দলে  
চিড়িয়াখানা আর বনভোজনে
কেও বা করে শীতের ফ্যাশন
 কারো বা কাটে শীত রাস্তার এক কোনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

চেনা স্মৃতি শৈশবের পাতায়

মন কেমনের গল্প