মাতৃভাষা

কি করে ভুলি তোমায় মা
আমার ভাষা মায়ের ভাষা
হিন্দী ইংলিশের সংমিশ্রনে আজ 
ভুলতে বসেছি রক্তে লেখা মাতৃভাষা

নিজেদের বলিদান দিয়ে ইতিহাসে 
যারা  লিখেছিলো মাতৃভাষার নাম
সেই চিরস্মরণীয় দিনটাকে স্মরণ
 করে জানাই শহীদদের শত প্রণাম

মাতৃভাষা আমার স্বাধীনতা আমার মান
 মাতৃভাষা  আমার জন্মগত অধিকার
শুধু একদিনের জন্য নয় এই দিবস পালন
কোন ভাষাকে করিনা অপমান বাংলা ভাষা 
আমার অহংকার

দুঃখ হয় তাদের  দেখে  যখন কিনা বলে
বাংলাটা আমার আসে না ভালো করে
মা র থেকে  যেমন বড় হয় না কখন‌ও কেও 
মায়ের মত থাকুক আমার মাতৃভাষা হৃদয় জুড়ে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

চেনা স্মৃতি শৈশবের পাতায়

মন কেমনের গল্প