আগমনীর সুর

নীলাকাশে বাঁধন হারা মেঘ 
চলে দলে দলে
শরতের ছোঁয়ায় পূজোর গন্ধ 
 শিউলি ফুলে
মা আসছে কৈলাশ থেকে 
একটি বছর পরে
খুশীতে আজ মন মেতেছে 
আগমনীর সুরে 
কাশ ফুলেরা ঢেউ তোলে 
শরতের গান গেয়ে
শিশির ভেজা ঘাসে শিউলি ঝরে 
মিষ্টি সুবাস নিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

চেনা স্মৃতি শৈশবের পাতায়

মন কেমনের গল্প