পোস্টগুলি

জাগো নারী

খুলো পরাধীনতার শিকল মুছে নাও চোখের জল  শিকলে বাঁধা বন্দী জীবন  মানায় না নারীকে এখন নারী শক্তিতে জাগাও মনোবল‌ নারী বলে  হবে না  দুর্বল অনেক হয়েছে শাসন শোষন বন্ধ হোক নারী  নির্যাতন ঝড় উঠুক নারী স্বাধীনতার সসন্মানে  নারীর বাঁচার অধিকার।

চা য়ের অনুভূতি

চায়ের অনুভূতি উমা মজুমদার ১৫/৩/২১ স্বাদে গন্ধে  ভরপুর, একটি কুঁড়ি দুটি পাতা নিপুণ হাতের ছোঁয়ায় সৃষ্টি ,চা য়ের সার্থকতা। দিনে রাতে চাহিদা ,হাটে বাজারে ফুটপাতে মাটির ভাঁড়ে,  চা য়ের তৃপ্তি  চলতে ফিরতে। বেঁচে থাকার আশ্রয় চা বানিয়ে পেট চালায় এক কাপ চা য়েতে সারাদিনের  ক্লান্তি মেটায়  ব্যস্ত জীবননের নিত্যসঙ্গী দিনের শুরু চা দিয়ে চা য়ে আছে অনেক গুণ ,লেবু চা  আদা দিয়ে  গল্প কথায়  আসর জমে, চা য়ের  বেশ আড্ডাটা ভালোবাসার মিষ্টি অনুভূতি, থাকে চা য়ের চুমুকটা।

নারী নয় অবলা

শ্রেষ্টত্বের মুকুট আজ তোমার মাথায় ধৈর্যে,শৌর্যে পরিচয় ,নারীর গরিমায়  সভ্যতার আড়ালে লড়ে যাও প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে পুরুষের সমান নারী তোমার কত রূপ তুমি এক জননী   তুমি  হলে সকল সন্তানের গর্ভধারিণী মাতৃরূপে  করুণাময়ী মমতাময়ীর ভান্ডার  দিচ্ছো পরিচয় তোমার নিজস্বতার দশহাতে ঘরে বাইরে সামলাও ,সমান তালে অপমানিত লাঞ্ছিত,তবু তুমি নারী বলে হবে না দিবস পালন, একদিনের জন্যে নারীর সন্মান হোক প্রতিদিনের প্রতিক্ষনে তুমি নারী ,তুমি সৃষ্টি  সংসারের ঢাল তুমি স্ত্রী ,কন্যা ,ভগিনী, মাতৃরূপে  তোমায় নমি নারীর সন্মান  ঘরে ঘরে ,নারী নয় অবলা পরাধীনতার শিকল খুলো ,পড়ো  জয়ের মালা।

নববধূ

নব বধূ সাজে  নতুন স্বপ্ন সাজিয়ে বৌ এলো আপন ঘরে পা রাঙিয়ে  ভুল ভ্রান্তিতে ভরা  জীবন আজ থেকে তবুও চলতে হবে জানতে হবে সবাইকে স্নেহের বাঁধন ছেড়ে এলে বাবার বাড়ী ভালোবেসে রাখবে তুমি শশুরবাড়ী পরকে আপন করে ভালোবাসা দিও দুঃখ কষ্ট আসুক যত মানিয়ে নিও।

মাতৃভাষা

কি করে ভুলি তোমায় মা আমার ভাষা মায়ের ভাষা হিন্দী ইংলিশের সংমিশ্রনে আজ  ভুলতে বসেছি রক্তে লেখা মাতৃভাষা নিজেদের বলিদান দিয়ে ইতিহাসে  যারা  লিখেছিলো মাতৃভাষার নাম সেই চিরস্মরণীয় দিনটাকে স্মরণ  করে জানাই শহীদদের শত প্রণাম মাতৃভাষা আমার স্বাধীনতা আমার মান  মাতৃভাষা  আমার জন্মগত অধিকার শুধু একদিনের জন্য নয় এই দিবস পালন কোন ভাষাকে করিনা অপমান বাংলা ভাষা  আমার অহংকার দুঃখ হয় তাদের  দেখে  যখন কিনা বলে বাংলাটা আমার আসে না ভালো করে মা র থেকে  যেমন বড় হয় না কখন‌ও কেও  মায়ের মত থাকুক আমার মাতৃভাষা হৃদয় জুড়ে

স্মৃতির অন্তরালে

                                                 দমদম                                                   ১১/২/২১ প্রিয়  জলি                                                                         তুই আমার ভালোবাসা নিস। আশাকরি খুব ভালো আছিস। কত বছর পর আবার তোর সাথে কথা বলছি । তোকে সেদিন ফেসবুকে  দেখার পর থেকে আর থাকতে পারছিলাম না ,, মনে হচ্ছিলো যেনো তোর কাছে পাখীর মত উড়ে চলে যাই।               কত বছর তোর সাথে কোন দেখা সাক্ষাৎ নেই বল তো,,,, যখন স্মার্ট ফোনটা ছেলে জন্মদিনে উপহার দিলো  ,,,আর শুনেছি কার‌ও নাম ...

লকডাউন

দিন রাত কাটছেএই ভেবে  আগামী দিনটার কি হবে। বাইরে  ঘুরছে অজানা শত্রু লকডাউন বুঝিয়ে দিলো ঘরটাই  পরম মিত্র। মানুষকে করলেন গৃহবন্দী কোয়ারেনটাইন্ড মারন ভাইরাসে  জীবন আজ অবরুদ্ধ। সোশ্যাল ডিস্টানসিং, Quarantine, লক ডাউন  অজানা শব্দের ধ্বনিতে তছনছ মানব জীবন।  ভুলে গেছি  চেনা পথ চেনা শহর  লড়াই চলছে ,মানুষের সাথে জীবানুর। সকলে আমরা সকলের তরে লকডাউন মানতে বন্দী ঘরে।