মেঘ বৃষ্টির খেলা

মেঘ বৃষ্টির খেলা

আকাশে আজ বিষন্নতার
 মেঘের ছায়া
গোধূলী বেলায় সূর্য্যের 
রক্তিম আলোর ছোঁয়া
প্রকৃতির বুকে চলে 
সৃষ্টির অপার‌  খেলা
দূর গগনেতে নেমে আসে  
রবির অস্তবেলা
গোধূলীর রক্তিম আভা 
কানে কানে বলে  যায় 
আসবো আবার কাল সকালে
 বলবো না বিদায়
 চেয়ে দেখো গুরু  গুরু মেঘ 
গর্জন করে আসছে ধেয়ে
উত্তপ্ত দিনের শেষে প্রাণ জুড়াবে
 শীতল পরশ পেয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

চেনা স্মৃতি শৈশবের পাতায়

মনের বাগানবাড়ি