বৃষ্টিতে শৈশব

মেঘলা আকাশ বাদল দিনে
বুক দুরু দুরু মেঘের গর্জনে
ঝম ঝমিয়ে  নামলো বৃষ্টি 
চোখ জুড়ানো অপরূপ  সৃষ্টি

থৈ থৈ জলে মাঠ ঘাট ভরে
ব্যাঙ ব্যাঙাণীর নাচন ধরে
কাপড় ভিজে বাড়ীর ছাদে
কেও বা পড়ে মরন ফাঁদে

কচিকাঁচারা মাতে বৃষ্টির জলে
 মাঠে কাদা ফুটবল খেলে
কাগজের নৌকা জলে ভাসে
ছিপ নিয়ে যায় নদীর পাশে

আয় রে খোকন ঘরে আয়
টাপুর টুপুর বৃষ্টিতে খোকন বেড়ায়
বৃষ্টি তে ভেজার পেলো ফল
নাক দিয়ে পড়ে সর্দি জল

যে চলে যায় আর আসে না
বৃষ্টির পাশে শৈশব হাসে না
রিনিঝিনি নুপুরে শৈশবকে ডাকে
স্মৃতির ঘরে শৈশব জলছবি আঁকে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিড়াল মা

চেনা স্মৃতি শৈশবের পাতায়

মন কেমনের গল্প