পোস্টগুলি

নাতনি আমার

ঘরে এলো  লক্ষী সোনা নাতনি আমার চাঁদের কণা প্রতিদিন ভিডিও কলে দেখি তাকে ভরে যায় মনটা খুশিতে দূর থেকে  ঘাড় ঘুরিয়ে দেখে গাল ভরে হাসে মিষ্টি মিষ্টি চাউনি দেখি দূরে বসে। ঠাম্মির বনু বড়ই প্রিয় সকলের ভালোবাসার মম সে বাবা মায়ের  ঠাকুরদাদার চুলবুলে দিদিভাই  Titiksha বলে ডাকে প্রিয় কাকাই বন্ধুরা ডাকবে শীবিশা যাবি খেলতে  সময় লাগবে homework শেষ হতে  সময়ের স্রোতে শিশুরা খেলাধুলা ভুলে শৈশব বড়ই মধুর কখন যে যায় চলে  বড় হোক আদর স্নেহ ভালোবাসায় আর্শীবাদের হাত বড়দের থাকুক মাথায় দায় দায়িত্ব কর্তব্যে যত্নে লালন পালন মা বাবার ছত্রছায়ায় সুরক্ষিত জীবন।

পুরোনো ও নতুন দুই সময়ের সেতু

পুরনো ও নতুন দুই হলো সময়ের সেতু …  এই দুইয়ের সঠিক তালমিলেই ভারসাম্য বজায় থাকে… বড়দের প্রতি শ্রদ্ধা ও সততার মতো পুরোনো মূল্য বোধ ধরে রেখে নতুন যুগের প্রগতিশীল চিন্তাকে গ্রহণ করে সামনে এগিয়ে চলা… পুরোনো আর নতুনের খেলায় জয় পরাজয় না খুঁজে  পারস্পরিক সন্মান বজায় রেখে স্থায়ী সমস্যার সমাধান খুঁজে নেওয়া… পুরোনোর ভিত্তির ওপর দাঁড়িয়েই তো নতুনের জন্ম হয়.. পুরোনো আমাদের সবসময় অভিজ্ঞতা আমাদের শিকড় আমাদের পথ চলা শেখায়… সমাজের প্রাণশক্তি  ভবিষ্যতের রূপকার বর্তমান প্রজন্ম..   যেখানে সময়ের স্রোতে বদলায় ভাবনা স্বপ্ন ..আর পথ চলার রীতি নীতি…. সময়ের পরিবর্তনে আধুনিকতা হলো মন ও চিন্তার মুক্তি… সমাজ কে এগিয়ে নিতে হলে পুরোনোকে অবহেলা করা যাবেনা…আবার নতুনকেও বর্জন করা যায়না.. পুরোনো যদি আমাদের শিকড় হয় তাহলে নতুন সেই গাছের সবুজ পাতা ও ফুল ফল… শিকড় ও পাতার মেলবন্ধনে সমাজ নামক মহীরুহটিকে বাঁচিয়ে রাখা যায়….।

জীবনের প্রতি জীবনের কৃতজ্ঞতা

বেঁচে থাকার চেয়ে জীবনকে ভালোবেসে বাঁচিয়ে রাখার দায়িত্ব টা বেশি…  জীবনকে নিজের শর্তে উপভোগ করা….  কোনোমতে দিন কাটানো নয়….. জীবন আমাকে যা দিয়েছে তার জন্য জীবনের কাছে কৃতজ্ঞ.. হয়তো কিছু স্বপ্ন ছিলো তা  মাঝপথেই হারিয়ে গেছে… তা নিয়ে আক্ষেপ নেই… যা পেয়েছি যতটুকু পেয়েছি তা নিয়ে বাকি দিনগুলো কেটে যাক, জগন্নাথ প্রভুর কাছে এই প্রার্থনা।

বিড়াল মা

বিড়াল হোক মানুষ মায়ের মতো নেই  ঝড় বৃষ্টি থেকে ছানাকে রক্ষা করবেই      ছাতার নীচে দাঁড়িয়ে        মমতায় বুকে জড়িয়ে  মুখে হাসি বিড়াল ছানার মা আছে আমার সাথেই।

মশা

ক্ষুব্ধ হয়ে চলছে মিছিল মশক নিধনের দাবিতে  ওষুধপত্র দিয়ে বঞ্চিত করছে রোগ সৃষ্টির পথে ডেঙ্গু ম্যালেরিয়া মশার সৃষ্টি  চলবে হামলা পড়লে বৃষ্টি   বন্ধ হোক অত্যাচার পান করুক মানুষের রক্ত  শান্তিতে ।

পরিচয়

মানুষ যখন তার বিবেক ও দায়িত্ববোধকে সঠিকভাবে কাজে লাগায় এবং প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে জীবনকে পরিচালনা করে,,,তখনই সে জীবজন্তুর চেয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়,,অন্যথায় সেরা জীব হয়েও সে তার প্রকৃত মর্যাদা খুঁজে পায় না,,,।

সবুজ গ্রাম

চোখ জুড়ানো ছবি সবুজ  সতেজ গ্রামখানি  গাছে গাছে পাখির ডাক নদীর কুলুকুলু ধ্বনি । সকাল হতেই  মাঠে মাঠে  ফসলের চাষ মিষ্টি রোদের হাতছানি ব্যস্ত গ্রামের মানুষ । আঁকাবাঁকা মেঠো পথ চাষী ছুটে রোজগারে  পরিশ্রমের ক টি টাকায় পেট চলে পরিবারে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মেঠো পথ ধরে সবুজে সবুজে জাগায় প্রাণ শহর থেকে দূরে। নির্মল বাতাস সবুজ প্রকৃতি সহজ সরল জীবন মাটির ঘরবাড়ি নেই  চাহিদা প্রকৃতির  সংমিশ্রণ।