পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বছর বদলায়

  সময় কেমন যেন টিক টিক করে দ্রুত কেটে যায়,,, বছর ঘুরে ফিরে আসে এবং আবার চলেও যায়,,,। জীবনের পরিবর্তনশীলতা এবং সময়ের প্রবাহ,, কিছু স্মৃতি,, কিছু অভিজ্ঞতা,,, জীবনের প্রাকৃতিক ঘটনা,,। বছর যেতে যেতে ভালো লাগা গুলোকে স্মৃতির পাতায় তুলে রাখা,,পুরোনো যা সব আগলে রাখার প্রচেষ্টা,,।  যেখানে কিছু জিনিস স্থায়ী থাকে আবার কিছু বদলেও যায়,,  সময় অতিবাহিত হতে থাকে,,  পুরোনো কিছু স্মৃতি অমলিন থাকে,, কিছু নতুন পুরোনোর সংমিশ্রণে ফাইল ফোল্ডারের মতো জমা হতে থাকে,,। আসলে জীবনের অভিজ্ঞতা থেকে আসা কিছু সুন্দর মুহূর্ত,,,যা আমাদের শেখায়,, আনন্দ দেয় এবং ভবিষ্যতের জন্য প্রেরণা জোগায়,,,। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা,, প্রিয়জনের সাথে সময় কাটানো,,,, কিভাবে নানান পরিস্থিতিতে মানিয়ে চলা জীবনের  অভিজ্ঞতাগুলো,,,যা মনকে এক অন্যরকম ভালো লাগায় ভরিয়ে তোলে,,। প্রতিটি নতুন বছর আসে নতুন অভিজ্ঞতা নিয়ে,, এবং পুরনোকে পেছনে ফেলে নতুন করে পথচলার বার্তা দিয়ে যায়,,,। পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে নতুন করে শুরু করার ও স্বপ্নপূরণের এবং ভালো থাকার পরিকল্পনা চলছে,,...

আয়না নিজের অস্তিত্বের প্রকাশ করে

আয়নায় শুধু নিজের চেহেরা নয় ফুটে ওঠে আত্মপ্রকাশ নিজের আত্মপ্রতিফলন,, শুধু বাহ্যিক রূপ নয়,,নিজেকে ভালোভাবে চেনা ও বোঝার একটি সংযোগ স্থাপন করে,,,। আয়না শুধু একটি প্রতিচ্ছবি দেখায় না,,, ভিতরের আমি আর  বাস্তবে আমি র  সাথে  মুখোমুখি হওয়া ,,,আমাকে চেনার আত্মমূল্যায়ন,, নিজের ভালো লাগা মন্দ লাগা আমার আবেগ অনুভূতি  নিজেকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করা।